,

বড়দিনের আয়োজনে রাখুন বাহারি রকমের কেক

news-image

নিউজ ডেস্ক : আর মাত্র চারদিন পরেই বড়দিন উৎসব। ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের দিন। আর এই দিনটাকে ঘিরে তারা করে থাকেন নানা আয়োজন। বিশেষ করে নানান পদের মজার মজার খাবারের আয়োজন থাকে তাদের এই উৎসবে।

আর এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বড়দিনের কেক। এটি বিভিন্ন আকৃতিতে এবং নানান সাজে তৈরি করা হয়ে থাকে। আর আপনি চাইলে ঘরেই বসেই তৈরি করে নিতে পারেন বড়দিনের কেক।

চলুন তাহলে জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

ডিম- ৬টি

ময়দা- দেড় কাপ

চিনি- দেড় কাপ

গুঁড়া দুধ- ২ টেবিল চামচ

চকোলেট পাউডার- আড়াই চা চামচ

কোকো পাউডার- দেড় চা চামচ

চকোলেট কালার- ১ টে চামচ

বাটার গলানো- ২ কাপ

বেকিং পাউডার- দেড় চা চামচ

ভ্যানিলা এসেন্স- সামান্য।
প্রস্তুত পদ্ধতি: প্রথমে একটি বড় পাত্রে ডিমের সাদা অংশ বিটারে বিট করে নিন। ফোম হয়ে এলে এরপর চিনি দিয়ে ভালোভাবে বিট করুন। এরপর কুসুমে চকোলেট কালার ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে বিট করে নিন।

এবার ময়দা, বেকিং পাউডার, চকোলেট পাউডার, কোকো পাউডার, গুঁড়া দুধ এক সাথে চেলে নিন। এবার ভালো করে মেশিয়ে নিন। এরপর বাটার দিয়ে নিন। তারপর কেকের পাত্রে তেল ব্রাশ করে মিক্সড কেকের ব্যাটার ঢালুন। প্রি হিট ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিট বেক করুন। এরপর হয়ে আসলে বের করে ঠান্ডা করে উপরে ক্রিম দিয়ে আপনার পছন্দমতো সাজিয়ে নিন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম