বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সব জেলা-উপজেলায় বিক্ষোভ করবে বিএনপি

news-image

নিউজ প্রতিবেদক : হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশ হামলা চালিয়েছে দাবি করে এর প্রতিবাদে আগামী শনিবার (২৪ ডিসেম্বর) সিলেট বিভাগের উপজেলা ও রোববার সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। পাশাপাশি পুলিশ সুপারসহ জেলার তিন কর্মকর্তার অপসারণসহ আইনের আওতায় আনার দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সাতটি জেলায় সমাবেশ ছিল। এর মধ্যে ছয়টিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারলেও হবিগঞ্জে পুলিশ পরিকল্পিতভাবে হামলা করে তিন শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

তিনি এ হামলার জন্য হবিগঞ্জের পুলিশ সুপার মুরাদ আলী, ওসি মাশুক আলী ও ওসি নাজমুল হাসানকে দায়ী করে অবিলম্বে তাদের অপসারণের দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, দমনপীড়ন করে জনগণের ন্যায়সঙ্গত দাবির পক্ষে যে আন্দোলন তা দমন করা যাবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, মোকতাদির চৌধুরী, শাম্মী আকতার, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল