বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে বাসের ধাক্কায় বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু

news-image
বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাসের ধাক্কায় নিহত হয়েছেন বাংলাদেশি প্রকৌশলী নাজমুল আহসান বাবুল। স্থানীয় সময় মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ব্যস্ত এলাকা জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রিট ও ব্রডওয়ের মাঝের রাস্তায় সিটি বাসের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে দ্রুত স্থানীয়  এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রস্থ মাগুরা জেলা সমিতির নেতৃবৃন্দরা জানান নিহত নাজমুল আহসান বাবুল পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে বসবাস করছেন। তিনি চলতি বছরে মাগুরা জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।
তিনি পেশায় একজন প্রকৌশলী এবং লায়ন্স ক্লাবের গভর্নরও ছিলেন। প্রবাসে নানা ধরনের সামাজিক কর্মকান্ডের তার সম্পৃক্তা ছিল বলে জানা গেছে। তার দেশের বাড়ি মাগুরা জেলায়। নাজমুল আহসান বাবুলের আকস্মিক মৃত্যুতে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা