২০২২ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে ভিয়েতনামে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০২২ সালে ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় দশমিক পাঁচ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় মধ্যে সর্বোচ্চ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাম্প্রতিক প্রকাশিত তথ্যে এ চিত্র ফুটে উঠেছে। দ্য বিজনেস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনা মহামারিতে কয়েক মাস আগেও দেশটির অর্থনীতি চরম অনিশ্চয়তার মধ্যে ছিল। এমন কোনো আর্থিকখাত নেই যেখানে করোনার নেতিবাচক প্রভাব পড়েনি। টানা লকডাউনে দেশটির অর্থনীতিতে নেমে এসেছিল অচলাবস্থা। এডিবির প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ২০২২ সালে ভিয়েতনামে সর্বোচ্চ প্রবৃদ্ধি হতে পারে। যা একটি দেশের জন্য খুবই আনন্দের।

বিশ্লেষকরা জানিয়েছেন, করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা সবখাতের ওপর সমানভাবে প্রয়োগ করা হবে না। গত কয়েক মাসের মধ্যে অনেকগুলোখাত স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে অন্যান্য অনেকখাত আছে যারা ২০২২ সালের মধ্যেও ভালোভাবে স্বাভাবিক অবস্থায় আসতে পারবে না। এমনকি ২০২৩ সালেও তাদের সংগ্রাম করতে হবে।

এর আগে এডিবির প্রকাশিত তথ্যে বলা হয়, উন্নয়নশীল এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২১ সালে ৭ শতাংশ এবং ২০২২ সালে পাঁচ দশমিক ৩ শতাংশ হবে। যা তাদের আগের অনুমান থেকে শূন্য দশমিক ১ শতাংশ কম। এর আগে সেপ্টেম্বরে ব্যাংকটি পূর্বাভাস দিয়েছিল এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক এক শতাংশ হবে। এপ্রিলে এই হার ছিল সাত দশমিক তিন শতাংশ। করোনার ডেল্টা ধরনের কারণে তখন এই পূর্বাভাস দেওয়া হয়েছিল।

করোনাভাইরাসের নতুন ঢেউ অর্থাৎ ওমিক্রন এ অঞ্চলের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া চীনের আবাসন ব্যবসায় দীর্ঘমেয়াদি সংকট, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও সরবরাহ সমস্যা অর্থনীতির জন্য হুমকি।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ২০২১ সালে প্রবৃদ্ধি কমবে শূন্য দশমিক এক শতাংশ। তবে আগামী বছর এটি বেড়ে হবে পাঁচ দশমিক এক শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী