করোনা শনাক্ত নামলো এক শতাংশের নিচে

news-image

বিশেষ সংবাদদাতা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৪৭ জনে।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন ১২২ জন। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে।

শনিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭১টি নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়। সে হিসাবে এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ।

গত বছরের ৩০ মার্চের পর এই প্রথম করোনা শনাক্তের হার এক শতাংশের নিচে নামলো।

২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন খুলনা বিভাগের এবং একজন করে ঢাকা ও বরিশাল বিভাগের।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী