,

দুবাইফেরত বিমানের সিটের নিচে মিললো ৮৬ স্বর্ণের বার

news-image

নিজস্ব প্রতিবেদক : দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তল্লাশি করে আনুমানিক ১০ কেজি ওজনের ৮৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বিমানটির সিটের নিচ থেকে এসব স্বর্ণ জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা।

বিমানবন্দর ও কাস্টমস সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানটি তল্লাশি করেন কাস্টম গোয়েন্দারা। একপর্যায়ে বিমানের সিটের নিচে এসব স্বর্ণের বার পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, জব্দ করা স্বর্ণের বার কাস্টমস কর্মকর্তাদের নিকট রয়েছে। তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের