২১ ডিসেম্বর পর্যন্ত আইসোলেশনে পুরো বাংলাদেশ দল

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ রিপোর্ট আসার পরই তার সংস্পর্শে আসা ৯ ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফকে আইসোলেশনে নেয়া হয়েছিল। যদিও বৃহস্পতিবার জানা গিয়েছিল, নতুন করে কারো করোনা পজিটিভ রিপোর্ট আসেনি।

তবে, অতিরিক্ত সতর্কতা হিসেবে পুরো বাংলাদেশ দলকেই আইসোলেশনে থাকতে হচ্ছে ২১শে ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ দলের নির্বাচক আবদুর রাজ্জাক জাগো নিউজকে জানিয়েছেন এ তথ্য।

আবদুর রাজ্জাক জানান, ‘২১শে ডিসেম্বর পর্যন্ত স্ট্রিক্ট আইসোলেশনে থাকতে হবে পুরো দলকে। এর মধ্যে যে কোনো ধরনের প্র্যাকটিস, আউটিং এবং জিম করা বন্ধ। স্পেশাল সিকিউরিটির অংশ হিসেবে এই ব্যবস্থা নিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। তবে সুখবর হচ্ছে, বাংলাদেশ দলে নতুন করে পজিটিভ হওয়ার কোনো খবর নেই।’

২১ ডিসেম্বর পর্যন্ত আইসোলেশনে থাকার অর্থ হলো, বাংলাদেশ দল যে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য নির্ধারণ করেছিল, তাতে একটু সমস্যা হতে পারে। কারণ, ২১ তারিখ আইসোলেশন শেষ হলে এরপর এক-দু’দিন অনুশীলন না করে তো আর প্র্যাকটিস ম্যাচ খেলা যাবে না।

সে ক্ষেত্রে হয়তো বা একটি প্রস্তুতি ম্যাচ কমে যেতে পারে। যদিও এ বিষয়ে এখনও টিম ম্যানেজমেন্ট থেকে কিছুই জানানো হয়নি। কিংবা আগের নির্ধারিত প্রস্তুতি ম্যাচ দুটির সূচিও ঘোষণা করা হয়নি। এখন সবই নির্ধারণ হবে, ২১ ডিসেম্বর আইসোলেশন থেকে বের হওয়ার পর।

প্রসঙ্গতঃ গত বুধবারই প্রথম করোনা পজিটিভ ধরা পড়ে বাংলাদেশ দলের শ্রীলঙ্কান স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের। ওই সময় তার সংস্পর্শে আসা মুমিনুল হকসহ ৯ ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়। যদিও বৃহস্পতিবার বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, ‘নতুন করে কেউ আর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি।’

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী