নিউজিল্যান্ডে জাতীয় পতাকা হাতে বিজয় উদযাপন মুশফিক-লিটনদের

news-image

স্পোর্টস ডেস্ক : বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন আজ ১৬ ডিসেম্বর। বাংলাদেশের মহান বিজয় দিবস। সেই সঙ্গে পালন করা হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। কারণ বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি হলো আজ বৃহস্পতিবার।

তবে দেশের মানুষের সঙ্গে মিলে এই আনন্দ ভাগাভাগি করে নিতে পারছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। কেননা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে তারা এখন অবস্থান করছেন বাংলাদেশ থেকে হাজার মাইল দূরের নিউজিল্যান্ডে।

সেখানে বসেও অবশ্য বিজয়ের আনন্দ ছুঁয়ে গেছে মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম অনিকদের। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় উদযাপন করেছেন মুশফিক-লিটনরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা জানিয়েছেন মুশফিক। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আমার মাতৃভূমির আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছে। আমার আজকের অবস্থানের জন্য এ জাতির অবদান কম নয়। আমরা যেন শহীদ মুক্তিযাদ্ধা পরিবারগুলোকে ভুলে না যাই। শুভ কামনা অসাধারন প্রথম অর্ধ শতকের জন্য, আমার বাংলাদেশ।’

গত শুক্রবার নিউজিল্যান্ডে যাওয়ার পর আজই প্রথম পূর্ণাঙ্গ দল নিয়ে মাঠের অনুশীলন শুরুর কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। তাই ক্রাইস্টচার্চের হাগলি ওভালে গিয়ে হালকা হাঁটাহাঁটি ও নিজেদের মধ্যে আড্ডা দিয়েই টিম হোটেলে ফিরতে হয়েছে তাদের।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী