,

স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে : আমু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের অগ্রগতি ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী অপগোষ্ঠী সবসময় ধর্মীয় লেবাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী এই সাম্প্রদায়িক অপশক্তির বিরূদ্ধে সোচ্চার থাকতে হবে।’

মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, ‘বিজয়ের পূর্বক্ষণে যারা জাতির মেধাবী সন্তানদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল, সেই ষড়যন্ত্রের পথ ধরেই বাংলাদেশকে নেতৃত্বশুন্য করতে ৭৫ এর ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা।’

এখনো ঘাতকরা সক্রিয় বলে উল্লেখ করেন তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ঘটে। এই অপশক্তি আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা।’

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট, মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় এই আলোচনায় অন্যান্যদের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলিপ বড়ুয়াসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের