,

রাজধানীর পুরান ঢাকায় আগুনে দগ্ধ ও আহত দশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকা এলাকার বংশালে একটি ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মা ও তার দুই শিশু সন্তান দগ্ধ হয়েছেন, এছাড়াও ভবন থেকে বের হওয়ার সময় আহত হয়েছেন আরও কয়েক জন। এদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

সোমবার দিবাগত রাত দেড়টার সময় এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

দগ্ধরা হচ্ছেন, কামাল (৩৫), সেলিনা (৩০), বন্যা (৭), আমিনুল (৩০), শিলা (২২)। এবং আহতরা হচ্ছেন, আরিফা (৬), আসাদুল্লাহ (৪), মলিনা (২১), মারুফ (১২) ও নুসরাত (১)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ বিষয়ে জানান, রাতে বংশাল আলুবাজার এলাকায় গ্যাস বিস্ফোরণে আহত হয়ে ৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল। এদের একজনকে শেখ হাসিনা বার্নে রেফার্ড করা হয়। আগুনে দগ্ধ হওয়া ৫ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত শিশু নুসরাত ও মারুফের চাচা সুজন জানান, রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আমার ভাতিজা ও ভাতিজিসহ ৫ জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে এসেছি। দগ্ধ আরও কয়েকজনকে শেখ হাসিনা বার্নে নিয়ে যাওয়া হয়েছে বলে শুনেছি।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট