বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে শিগগিরই বুস্টার ডোজ দেওয়ার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে ঘোষিত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সম্পর্কে সতর্ক থাকতে মন্ত্রিপরিষদের সবাইকে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশে শিগগিরই বুস্টার ডোজ দেওয়া শুরু করার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, দেশে যে দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে, তাদের খুবই সতর্কতার সঙ্গে রাখা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শিগগিরই বুস্টার ডোজ দেওয়া শুরু করার জন্য নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‌‌‘কীভাবে, কবে এবং কাদের বুস্টার ডোজ দেওয়া হবে এবং তা বিনামূল্যে নাকি অর্থের বিনিময়ে দেওয়া হবে- তা নির্ধারণে কাজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

এর আগে বৈঠক থেকে বেরিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, বৈঠকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এবং করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমিক্রন মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে দেশে ১১ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এ মাসে দেড় থেকে দুই কোটি দেওয়া হবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু এ ক্ষেত্রে তেমন অগ্রগতি নাই। এটা বাড়ানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর।

ওমিক্রন নিয়ে এখনো দেশ ভালো আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যদিও দুজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তবে ভালো খবর হলো, এই ভ্যারিয়েন্টে বিশ্বে এখনো কেউ মারা যায়নি এবং এতে (ওমিক্রন) মৃত্যুর হার কম। কিন্তু করোনার এই ভ্যারিয়েন্টটি ছড়ায় বেশি, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার

গাজীপুরে গৃহবধূ হত্যা, প্রধান আসামির স্বীকারোক্তি

লাইফ সাপোর্টে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া