হিরো আলমের ব্লু-ব্যাজ উধাও

news-image

বিনোদন ডেস্ক : তুমুল সমালোচনার মধ্যেও একের পর এক গান প্রকাশ করে যাচ্ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। থেমে নেই অভিনয়ও। তিনি নিজের মতো করেই এগিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও তার লাখো অনুসারী। আর অফিসিয়াল ফেসবুক পেজটিও ছিল ভেরিফায়েড। তবে সম্প্রতি তার ফেসবুক পেজ থেকে ব্লু-ব্যাজ উধাও হয়ে গেছে। হিরো আলম বলছেন, ‘পালাল পালাল মুরাদ হাসান’ শিরোনামে একটি গান তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করার পাশাপাশি ফেসবুক পেজেও দেওয়া হয়েছিল। সেদিন রাত থেকেই পেজের ব্লু-ব্যাজ উধাও হয়ে গেছে। তার ধারণা, ওই গানের কারণেই এ ঘটনা ঘটেছে।

হিরো আলমের ভাষ্য, ‘আমি বুঝতে পারছি না কেন এমন হলো। হতে পারে কেউ আমার বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছেন। আমি নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছু বলতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘কেন ব্লু-ব্যাজ সরানো হলো সে বিষয়ে খোঁজ নিচ্ছি। প্রকৃত কারণ জেনে অবশ্যই আপনাদের জানাব। ব্লু-ব্যাজ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

এদিকে, আজ সন্ধ্যা ৬টায় এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, ‘ফেসবুক পেজ আপডেটজনিত কারণে ভেরিফায়েড অপশন বন্ধ আছে। ইনশাআল্লাহ শিগগিরই ফিরে পাব।’ সম্প্রতি ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গানটি নিজের কণ্ঠে গেয়ে ভাইরাল হন হিরো আলম! তবে তিনি বাংলার বদলে হিন্দিতে গানটি গেয়েছেন।

ফেসবুক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ব্যবস্থা চালু আছে। যেখানে অ্যাকাউন্টের নামের পাশে নীল রঙের একটি টিক চিহ্ন থাকে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী