রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দস্যুতা বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান র‌্যাব মহাপরিচালকের

news-image

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বঙ্গোপসাগরে জলদস্যুতা বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের সব ধরনের সহযোগিতার করার আশ্বাসও দিয়েছেন তিনি। আজ রোববার বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্যজীবীদের সঙ্গে উপকূলীয় জীবন ও জীবিকার নিরাপত্তায় শীর্ষক মতবিনিময় সভায় বঙ্গোপসাগরসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জলদস্যুদের উদ্দেশে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘সমুদ্রে দস্যুপনা ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। সৎ পথে জীবনযাপনের মাধ্যমে সম্মানের সঙ্গে জীবনযাপন করুন। আপনাদের, ঘর, জ্বাল নৌকা ও গরুসহ সব সহায়তা দেওয়া হবে।’

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রীর সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণার পর আমরা যৌথভাবে জলদস্যুদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। সম্প্রতি আবারও জলদস্যুরা মাথাচাড়া দিয়ে উঠেছে।’ তারা যদি আত্মসমর্পণ অথবা দস্যূতা ছেড়ে না দেয়, তাহলে র‌্যাবের হাত থেকে কেউ রক্ষা পাবে না বলেও কঠোর হুশিয়ারি দেন তিনি।

এ সময় র‌্যাব মহাপরিচালক আরও বলেন, ‘ইতিপূর্বে যে সব দস্যূরা আত্মসর্মন করেছেন তাদের র‌্যাব কর্মসংস্থান করে দেওয়া হয়েছে। আপনারাও (দস্যূরা) আত্মসর্মপন করেন, আপনাদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। ইতিপূর্বে ৩২৬ জনকে কর্মসংস্থানের আওতায় আনা হয়েছে।’