বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক ঘৃণা ছড়িয়ে ব্যবসা করছে : মারিয়া রেসা

news-image

অনলাইন ডেস্ক : ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ঘৃণা ছড়িয়ে ব্যবসা করছে বলে সমালোচনা করেছেন এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মারিয়া রেসা। মার্কিন প্রতিষ্ঠানের মালিকানাধীন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ‘নোংরা কাদার বন্যা’ বইয়ে দেওয়ায় তিনি এ সমালোচনা করেন।

গতকাল শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মারিয়া রেসা এ কথা বলেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি থেকে এ খবর জানা গেছে।

বিবিসির খবরে বলা হয়, মারিয়া রেসা অভিযোগ করে বলেন, ‘মার্কিন প্রযুক্তি জায়ান্টরা এক ধরনের মিথ্যার ভাইরাসের মাধ্যমে আমাদের সবাইকে সংক্রমিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ঘৃণা ছড়িয়ে ব্যবসা করছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘মার্কিন ইন্টারনেট প্রতিষ্ঠানগুলো প্রকৃত ঘটনা ও সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নেয়। এ ছাড়া বিভেদের বীজ বপন করতে ক্ষমতার অপব্যবহার করে।’

শান্তিতে নোবেল জয়ী এই সাংবাদিক বলেন, ‘এখন আমাদের এসব ঘৃণা, সহিংসতা ও নোংরামির অবসান ঘটানোর খুব দরকার। তথ্য ব্যবস্থার মধ্য দিয়ে এগুলো অভিশাপ ডেকে আনছে।’

সম্প্রতি জনপ্রিয় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ঘোষণা করে, ফেসবুকে তারা নতুন কিছু ফিচার চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে তাদের ব্যবহারকারীরা নিউজফিডে কী দেখতে চান, তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

উল্লেখ্য, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় অনবদ্য লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ দুই সাংবাদিক এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পান। শুক্রবার অসলোতে আয়োজিত অনুষ্ঠানে যৌথভাবে পুরস্কার গ্রহণ করেন ফিলিপাইনের সংবাদভিত্তিক ওয়েবসাইট র‌্যাপলারের সহ প্রতিষ্ঠাতা ও সিইও মারিয়া রেসা ও রুশ সংবাদমাধ্যম নোভায়া গেজেটার সম্পাদক রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল