শরীরের যেসব স্থানে তিল থাকলে বদলে যায় ভাগ্য

news-image

অনলাইন ডেস্ক : শরীরের বিভিন্ন স্থানের তিল বলে দিতে পারে ভবিষ্যতে কী আছে আপনার ভাগ্যে। তিলতত্ত্ব অনুযায়ী, শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তিলের অবস্থান ভাগ্য বা ভবিষ্যৎ সম্পর্কে শুভ-অশুভ নানা বিষয়কে ইঙ্গিত করে। শুধু তার অর্থ বুঝে নিতে হয়।

চলুন তাহলে দেখে নেওয়া যাক, কোথায় তিল থাকলে সম্পত্তি লাভ বা অর্থলাভের পথ সুগম হয়!

ঠোঁটের ওপরে তিল

ঠোঁটের ঠিক ওপরেই তিল থাকলে বুঝতে হবে খুব অল্প বয়স থেকেই সেই ব্যক্তি প্রভূত সম্পত্তির অধিকারী হয়ে উঠবেন। এরা একটু জেদি স্বভাবের হন।

নাকের ডান দিকে তিল

নাকের ডান দিকে যদি তিল থাকে,তাহলে সেই মানুষটির ধনী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। ৩০ বছর বয়স থেকেই তারা সাফল্যের সিঁড়ি চড়তে থাকেন।

কোমরে তিল

সমুদ্রশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, কোমরে তিল থাকলেও ধনী হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। যাদের কোমরে তিল থাকে, তাদের সম্পত্তি সমৃদ্ধি অনেক বেশি থাকে।

গাঢ় রঙের তিল

শরীরে যদি গাঢ় রঙের ও ছোট্ট আকারের তিল কোথাও থাকে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি বা নারী বিয়ের পর ধনী হতে চলেছেন। এমনই দাবি সমুদ্রশাস্ত্র বিশেষজ্ঞদের।

ডান হাতে তিল

তিল যদি ডান হাতের তালুতে থাকে, তাহলে সেই ব্যক্তি বেশ ধনী হয়। খুব কম বয়স থেকে এরা সম্পত্তি পেতে থাকেন। ফলে সহজেই ধনী হওয়ার সম্ভাবনা থাকে এদের।

বিশেষজ্ঞদের মতে, নাভির আশেপাশে বা চিবুকে তিল থাকলেও ধনী হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। পাশাপাশি বুকে তিল থাকলে সেই ব্যক্তি সহজে ধনী হন, পাশাপাশি এরা খুবই শান্তিপূর্ণ জীবন যাপন করেন। এ ছাড়া কানের আশপাশে তিল থাকলেও তার ধনী হওয়ার সম্ভাবনা থাকে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী