বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় সংঘবদ্ধ ধর্ষণ: পাঁচজনের যাবজ্জীবন

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় চার নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় পাঁচ আসামিকে দুই বার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিজান মাতব্বর (৪৫), আবু সামা (৩৭), মহিদুল ইসলাম (৩১), জহিরুল ইসলাম (২৪) ও ইলিয়াছ শেখ (৩৬)। তাদের মধ্যে ইলিয়াছ শেখ পলাতক।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জেলার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মঈন উদ্দীন এ রায় ঘোষণা করেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম সেন্টু। তিনি বলেন, ডাকাতির দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আবার ধর্ষণের দায়ে এদের প্রত্যেককে যাবজ্জীবন ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি আব্দুল হান্নান মেম্বারকে খালাস দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ ডিসেম্বর রাতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাতরা মিলে প্রবাসীর পরিবারের চার নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ২০১৯ সালের ৩০ আগস্ট ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলায় ২২ জন আদালতে সাক্ষ্য দেন। এরপর বিভিন্ন আইনিপ্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা হয়।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা