শীতকালে প্রতিদিন গোসল নয়, বলছেন গবেষকরা

news-image

নিউজ ডেস্ক : শীতে প্রতিদিন ঠান্ডার ভয়ে অনেকেই গোসলটা এড়িয়ে যেতে চান। সাধারণত পরিস্কার থাকার জন্য এবং সামাজিক আচার থেকেই মানুষ প্রতিদিন গোসল করে থাকে। ঠান্ডা বা গরম পানিতে শীতকালে গোসল করাই কঠিন অনেকের কাছে। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, এ সময়ে প্রতিদিন গোসল করা আসলে শরীরের জন্য তেমন ভালো নয়।

এছাড়া আমেরিকার চর্মরোগ চিকিৎসকরা জানিয়েছেন, গোসল করার অভ্যাস শৌচের জন্য তত জরুরি নয়। বরং বিভিন্ন অঞ্চলের মানুষের গোসলের নিয়মে অনেকটাই রয়েছে সামাজিক ছুতমার্গ। অর্থাৎ, নিয়মিত গোসল করেন না মানেই অপরিচ্ছন্ন, এমনটা নয়।

গরম পানিতে বেশ অনেক ক্ষণ ধরে গোসল করার অভ্যাস যাদের। এতে কী ক্ষতি হয় জানেন? এতে ত্বক আর্দ্র হওয়ার বদলে শুষ্ক হয়ে যেতে পারে। যার কারণে প্রতিদিন গোসল করলেও ১০ মিনিটের বেশি সময় ধরে না করাই ভাল।

গোসল না করলে কিছু ব্যাকটেরিয়া জন্ম নেয় শরীরে। এ সময়ে ত্বক ভাল রাখতে সেই সব ব্যাকটেরিয়া খুব জরুরি। গোসল করলে সেই ব্যাকটেরিয়াগুলো চলে যায়। তাতে সমস্যা হতে পারে। তাই শীতকালে সপ্তাহে দুইতিন বারের বেশি গোসল না করার পরামর্শ দিচ্ছেন চর্মরোগ চিকিৎসকরা।

প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করলে আপনার নখগুলো নষ্ট হয়ে যেতে পারে। কারণ গরম পানি দিয়ে গোসল করলে নখগুলো সম্প্রসারিত হয়, ছিলে যায় এবং কুচি কুচি হয়ে যায়। গোসল করার সময় নখ প্রচুর পরিমাণ পানি শুষে নেয়। আর এর ফলেই নখগুলো তাদের প্রাকৃতিক আর্দ্রতা এবং তেল হারায়। পরিণতিতে নখগুলো শুকিয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে।

গবেষকদের মতে, শীতে প্রতিদিন গরম বা ঠান্ডা পানিতে গোসল করার ফলে ত্বক তার আর্দ্রতা দ্রুত হারিয়ে ফেলে। এছাড়া প্রতিদিন গরম পানিতে গোসল করার কারণে হজমের ও নানান সমস্যা হতে পারে। বেড়ে যেতে পারে কোষ্টকাঠিন্যের সমস্যাও। সপ্তাহে মাত্র কয়েকবার গোসল করলেই আপনি থাকবেন সুস্থ। প্রতিদিন গোসল করার প্রয়োজনীয়তা নেই- এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী