বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোভিড ভ্যাকসিন আইন নিয়ে সিনেটে বাইডেনের হার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা একটি কোভিড-১৯ ভ্যাকসিন আইন পরিবর্তন করতে দেশটির সিনেটে ভোটাভুটি হয়েছে। এ ভোটে বাইডেনের করা আইন পরিবর্তনের পক্ষে ভোট পড়েছে বেশি।

স্থানীয় সময় বুধবার রাতে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে বাইডেনের দলের (ডেমোক্র্যাটিক পার্টি) অন্তত দু’জন আইনপ্রণেতা রিপাবলিকানদের সমর্থন জানিয়েছেন।

সিবিএস নিউজের খবরে বলা হয়, সিনেটে ৫২-৪৮ ভোটে ওই আইন পরিবর্তনের পক্ষে রায় আসে। তবে এ পরিবর্তন নিশ্চিত করতে আরও একধাপ পার হতে হবে।

এদিন ডেমোক্র্যাটিক দলের সিনেটর ওয়েস্ট ভার্জিনিয়ার জো মানচিন ও মন্টেনার জন টেস্টার রিপাবলিকানদের সঙ্গে হাত মেলান। তারা বাইডেনের কোভিড-১৯ ভ্যাকসিন আইনের বিরোধীতা করে ভোট দেন।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, ভোটের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের করা আইন পরিবর্তনের ক্ষমতা আইনপ্রণেতাদের রয়েছে। এতে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্টতা পেলেই চলে।

সিনেটে হেরে যাওয়া বাইডেনের কোভিড-১৯ ভ্যাকসিন আইনটি এবার যাবে ডেমোক্র্যাটিক নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে। সেখানে পাশ হলেই কেবল এটি পরিবর্তন করা হবে।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ট। এ কারণে সেখানে এটি পাশ না-ও হতে পারে। প্রতিনিধি পরিষদে এ আইন পরিবর্তন নিশ্চিত করতে হলে অবশ্যই ডেমোক্র্যাটদের ভোট লাগবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা