,

১ মে বন্ধ হচ্ছে অ্যালেক্সা ডট কম

news-image

নিজস্ব প্রতিবেদক : অ্যালেক্সা ডট কম বন্ধ হয়ে যাচ্ছে আগামী বছরের ১ মে। এক ব্লগ পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

ব্লগ পোস্টে অ্যালেক্সা জানিয়েছে, ২৫ বছরের প্রতিষ্ঠানটি আগামী ১ মে বন্ধ করা হবে। দুই দশক ধরে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার পরও কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে অ্যামাজন এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণে অ্যালেক্সার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।

ওই পোস্টে আরও বলা হয়, ৮ ডিসেম্বরের পর নতুন করে অ্যালেক্সার সাবস্ক্রিপশন নেওয়া যাবে না। তবে যাদের দীর্ঘমেয়াদী সাবস্ক্রিপশন নেওয়া আছে, তারা ১ মে ২০২২ পর্যন্ত তার সুবিধা পাবেন।

এদিকে, বন্ধ হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ওয়েবসাইট অ্যানালাইসিসভিত্তিক এই উদ্যোগ ১৯৯৬ সালে যাত্রা শুরু করে। ১৯৯৯ সালে এটি অধিগ্রহণ করে অ্যামাজন। ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয় অ্যালেক্সা ডট কম। এ ছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোন ওয়েবসাইটের র‍্যাংকিং কত তাও দেখা যায় অ্যালেক্সায়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের