,

মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, ৩ ঘণ্টা আকাশে ওড়ার পর দিল্লিতে অবতরণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উড্ডয়নের তিন ঘণ্টা পর এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট দিল্লি বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়েছে। জানা গেছে, মাঝ আকাশে এক যাত্রীর মৃত্যুর পর যুক্তরাষ্ট্রগামী প্লেনটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা বলেন, ফ্লাইটটি তিন ঘণ্টা আকাশে ওড়ার পরে দিল্লিতে ফিরে আসে। মাঝ আকাশে হঠাৎ একজন অসুস্থ হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয় বলেও জানান তিনি।

খবর পেয়ে বিমানবন্দরের চিকিৎসকদের একটি দল ওই প্লেনের কাছে পৌঁছান। ভালোভাবে পরীক্ষা করার পর ওই যাত্রীকে তারা মৃত ঘোষণা করেন। ওই যাত্রী একজন মার্কিন নাগরিক। তিনি তার স্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন।

বিমানবন্দরের একজন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন যাত্রীর মৃত্যুর কারণে দিল্লি থেকে যুক্তরাষ্ট্রগামী এএল-১০৫ ফ্লাইটটি ফিরে আসে।

ঘটনার পর ফ্লাইটটি দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইট টাইম ডিউটি লিমিটেশন (এফডিটিএল) নিয়মানুযায়ী, ফ্লাইট পরিচালনার জন্য ক্রুদের আরেকটি ব্যাচের ব্যবস্থা করা হবে। অর্থাৎ এ বিমানটি আবার বাকি যাত্রীদের নিয়ে যাবে তবে নতুন ক্রুদের নেতৃত্বে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুরো বিষয়টি বিমানবন্দর পুলিশকে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের