ছাদেই গড়ে তুলুন এক টুকরো সবুজ পৃথিবী

news-image

নিউজ ডেস্ক : সবুজ কমছে নিয়মিতই। শহরজীবন ক্রমশই হয়ে উঠছে দুর্বিষহ। আবার শহরে মাটিরও ঘোর অভাব। থাকার জায়গাই পাওয়া যায় না, তো গাছের। সব মিলিয়ে পরিস্থিতি বেশ বিবর্ণই।

এই পরিস্থিতিতে সবুজ বাড়াবার জন্য পরিবেশবিদেরা একটাই সুপারিশ করেন, রুফটপ গার্ডেন। ছাদের অভাবে বারান্দাতেও গাছ লাগান কেউ কেউ।

বাড়ির ছাদে বা বারান্দায় একটুকরো বাগানের মতো মিষ্টি জিনিস সত্যিই আর হয় না। দেখতেও যেমন ভালো লাগে, তেমন কার্যকরীও।

বাড়ির বাগানে অনায়াসে ফোটাতে পারেন দেশি-বিদেশি ফুল। ফোটান জবা, গোলাপ, জুঁই শিউলি, অপরাজিতা। ফোটান লেমোনিয়া, সিলভার কুইন, ফক্সটেইল অর্কিড, বার্ড অব প্যারাডাইস, হ্যালিকোনিয়া! রাখতে পারেন করবী, ক্যাশিয়া, ম্যান্ডারিন, মালবেরি, রাধাচূড়া, রঙ্গন, জলপাই, পদ্ম, ডালিম।

আর বাড়ির ছাদে বা বারান্দায় এক টুকরো বাগান থাকলে সেখানে আসবে পাখিরাও। নানা রঙের নানা ডানার নানা রকমের পাখি যদি সারাদিন আপনার বাড়ির চারপাশে উড়ে-ঘুরে বেড়ায় তাহলে ভালো লাগবে সেটাই স্বাভাবিক।

আপনার অন্যরকম অবসরও কাটতে পারে আপনার হাতে গড়া বাগানেই। সেখানে একটা বই হাতে বসে কাটাতে পারেন মিষ্টি অবসর কিংবা বসে-বসে গানও শুনতে পারেন। সূত্র: জি নিউজ

 

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন