বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকালেই জমে উঠুক প্রেম

news-image

অনলাইন ডেস্ক : আলস্যে মাখা সকালে পাশে যদি সেই মানুষটাকে পাওয়া যায়, যার ছোঁয়ায় সারা শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। এর থেকে ভালো বোধহয় আর কিছুই হয় না। এমন সকালকে অনায়াসেই আরও মধুর করে তোলা যায়। এর জন্য খুব বেশি খাটতে হয় না, সহজ কিছু উপায়েই দিনের শুরুটা চূড়ান্ত রোমান্টিক হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে ভালোবাসার মানুষের সকালটা সুন্দর করে দেওয়ার জন্য পাঁচটি রোমান্টিক উপায় তুলে ধরা হয়েছে। সেগুলো হলো-

১) ভালোবাসার মানুষটি কাছাকাছি শুয়ে থাকা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিন। এর জন্য চিৎকার করে ‘আই লাভ ইউ’ বলার প্রয়োজন নেই, কানে ফিসফিস করে মনের কথাটি ভালোবেসে বলে দিলেই হবে।

২) কথা বলার থেকেও অনেক সময় বেশি কার্যকরী হয় ভালোবাসার একটু ছোঁয়া। আর তার উত্তম উপায় হলো চুম্বন। নিবিড় নয়, সকালের চুম্বন হোক সবুজ পাতাকে আলতো করে ছুঁয়ে যাওয়া কুয়াশার মতো। তাতেই যেন সমস্ত ভালোবাসা উজার করে দেওয়া যায়।

৩) ‘ব্রেকফাস্ট অন দ্য বেড’- এই কথাটি শুনেছেন নিশ্চয়ই। বিশাল খেটেখুটে যে রান্না করতে হবে তা কিন্তু নয়। সামান্য ব্রেড-বাটার কিংবা কফি সঙ্গীর সামনে হাজির করলেও তার মুখে হাসি ফুটে উঠবে। একসঙ্গে ব্রেকফাস্ট করার মজাই আলাদা, তাই না?

৪) অনেকে সকালে গোসল সেরে ফেলতে পছন্দ করেন। একা কেন? সঙ্গীকেও সঙ্গে নিয়ে নিন না! তাতে লাভ বই ক্ষতি তো কিছু নেই।

৫) একসঙ্গে থাকেন না? তাতে কি? মোবাইল ফোন তো রয়েছে। সকালের সামান্য একটি টেক্সট দূরে থাকা সঙ্গীর মন ভালো করে দেওয়ার পক্ষে যথেষ্ট। চাইলে ভিডিও কলও করতে পারেন। আগামীর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় না থেকে বর্তমানকেই সুন্দর করে তুলুন ভালোবাসার ছোঁয়ায়।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল