,

এবার ময়লার গাড়ির ধাক্কায় নারী আহত, চালক আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় ফের দুর্ঘটনা ঘটেছে। এবার শিকার একজন নারী। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়লার গাড়ির চালককে আটক করে থানায় নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহ করিম মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার আহত নারীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে আমাদের পুলিশ সদস্যরাও আছেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআই নাজমুল হাসান আরও বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে ময়লার গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং গাড়ির চালককে আটক করা হয়েছে। আটক চালকের নাম রতন (৩০)।

জানা যায়, আহত নারীর নাম আরজু বেগম। তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে এক বাস থেকে নামার সময় পেছন থেকে ময়লার গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২৪ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। পরদিনই পান্থপথ এলাকায় ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন কবির খান নামের আরেক ব্যক্তি। দুই দুর্ঘটনাতেই চালকদের গ্রেফতার করা হয়। ঘটনার পর দুই সিটি করপোরেশনই গঠন করেছে তদন্ত কমিটি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড