বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৌসিফ মাহবুবের গাড়ি আটকে দিলো শিক্ষার্থীরা, অবশেষে দুঃখ প্রকাশ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : বাসের চাপায় সম্প্রতি স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখা যাচ্ছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের কেউ কেউ আবার গাড়ির লাইসেন্সও চেক করছেন। এমন পরিস্থিতিতে পড়েছিলেন ছোটপর্দায় অভিনেতা তৌসিফ মাহবুব।

গতকাল মঙ্গলবার নগরীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের কাছে এই অভিনেতার গাড়ি আটকে দেয় শিক্ষার্থীরা। এসময় তারা গাড়ির লাইসেন্স দেখতে চান। এ নিয়ে বাকবিতণ্ডায় জড়ান তৌসিফ। যার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, গাড়ি চালাচ্ছিলেন তৌসিফের ড্রাইভার। তবে শিক্ষার্থীদের নিজের লাইসেন্স দেখান এই অভিনেতা। পরে তৌসিফের সঙ্গে বাকবিতণ্ডার জড়ান শিক্ষার্থীরা। একপর্যায়ে অভিনেতা মেজাজ হারিয়ে তাদের বকাও দিয়ে বসেন! পরে অবশ্য তৌসিফ গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সবার কাছে দুঃখ প্রকাশ করেন।

এরপর তৌসিফ আবার সে সময়কার একটি ভিডিও ধারণ করে প্রকাশ করেন তার অফিসিয়াল ফেসবুক পেজে। সঙ্গে লিখেছেন কিছু কথাও- ‘আমার একটা ভিডিও হয়তো অনেকেই দেখেছেন যে ছাত্রদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, ওরা আসলে লাইসেন্স দেখানোর পরেও আমার গাড়ির গ্লাসে হাতাহাতি করছিল! এক পর্যায়ে মেজাজ হারিয়ে ওদের বকা দিতে বাধ্য হই, পরে আমি ওদের আমার আচরণের কারণে দুঃখিত বলেছি এবং সবার সঙ্গে ছবিও তুলেছি যা এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা।

তিনি আরও লিখেছেন, ‘আবারো আমি আমার আচরণের জন্য দুঃখিত সবার কাছে! কেউ বিভ্রান্ত হবেন না, মনে করিয়ে দেই ছাত্রদের সঙ্গে ২০১৮ সালের আন্দোলনে আমিও রাস্তায় নেমেছিলাম; তবে বলবো লাইসেন্স দেখানোর পরেও কাউকে যাতে হয়রানি করা না হয়!’

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে