পাঁচ ফলেই পুরুষের স্বাস্থ্যরক্ষা

news-image

নিউজ ডেস্ক : সুস্থতার জন্যই পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। সেই সঙ্গে দিনে অন্তত ৩-৪ লিটার পানি খাওয়া আবশ্যক। শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস আসে নানা ধরনের ফল থেকেই। এছাড়া ফল থেকেই বেশি পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়।

বর্তমান সময় কর্মব্যস্ততায় শরীরের যত্ন ও পুষ্টিকর খাবার খাওয়ার বিষয়ে ভাবার মতো সময় হয় না অনেকেরই। বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে পুরুষদের মধ্যে সুষম আহারের প্রতি অনীহা থাকে। ফলে বিভিন্ন পুষ্টির ঘাটতি হতে থাকে শরীরে।

তবে পুরুষরা যদি প্রতিদিনের ডায়েটে ৫টি ফল রাখেন তাহলে, শরীর সব ধরনের পুষ্টি উপাদানই পাবে। ফলে কোনো পুষ্টিরই ঘাটতি হবে না।

জেনে নিন পুরুষরা খাদ্যতালিকায় কোন ৫ টি ফল রাখবেন-

১.গবেষণায় দেখা গেছে, নিয়মিত খেজুর খেলে শরীর বিভিন্নভাবে উপকৃত হয়। নানা ধরনের কঠিন রোগ থেকেও দূরে থাকা যায়। শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে খেজুর।

২.বেদানায় অ্যান্টি অক্সিডেন্ট থাকে ভরপুর। একই সঙ্গে শরীরে লোহিত কণিকা তৈরিতেও বিশেষ ভূমিকা রাখে।

৩. রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে দারুন কাজ করে আপেল। এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৪. পেঁপে কোষ্ঠকাঠিন্য দূর করে। এ ছাড়াও এটি শরীরকে আর্দ্র রাখে। এই ফলে থাকে হজমে সাহায্যকারী উপাদান। তাছাড়া পেঁপে ফাইবারসমৃদ্ধ ও কম ক্যালোরিসমৃদ্ধ ফল।এটি হজমশক্তি বৃদ্ধিতেও সহায়তা করে।

৫. গবেষণায় জানা গেছে, শরীরচর্চার পর আঙুর খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। আঙুরে থাকে ভিটামিন এ, সি, বি৬ সহ বিভিন্ন খনিজ উপাদান।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী