,

নিরাপদ সড়ক ও হাফ পাশের দাবিতে শাহবাগে আন্দোলন

news-image

ঢাবি প্রতিনিধি : সোমবার দুপুর ১২টার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওয়ানা হয় আটটি সংগঠনের নেতাকর্মীরা। তবে মিছিলটি জাতীয় গণগ্রন্থাগারের সামনে পুলিশ বাধা দেয়। বাধা দেয়ার এক পর্যায়ে আন্দোলনকারী ও পুলিশের মাঝে ধস্তাধস্তি হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।

এসময় আন্দোলনকরীরা হাফ পাশের দাবি ও নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন। পুলিশি বাধার কারণে সেখানে সমাবেশ করে আবার মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে আন্দোলন শেষ করেন তারা।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, আমরা যখন মিছিল নিয়ে আসলাম পুলিশ তখন আমাদের কমরেডদের ওপর হামলা করেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলাম কিন্তু সে সুযোগ আমাদেরকে দেয়া হয়নি। উল্টো পুলিশ আমাদের নারী কমরেডদের গায়ে হাত দিয়েছে। আওয়ামী লীগ আর পুলিশ ফ্যাসিবাদী আচরণে একাকার হয়ে গেছে বলে উল্লেখ করেন মিতু সরকার।

এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগু, বিপ্লবী যুব আন্দোলনের দপ্তর সম্পাদক আব্দুল মুমিন, পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক শুভাশীষ চাকমা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহ-সভাপতি সাইদুল হক নিশান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের