হিলিতে কমেছে সবজির দাম, নিম্ন আয়ের মানুষের মুখে হাসি

news-image

দিনাজপুর প্রতিনিধি : চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় হিলিতে সব ধরনের শীতকালীন সবজির দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সব ধরনের সবজি কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। এদিকে দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। বেচা-কেনাও ভালো হওয়ায় খুশি বিক্রেতারা।

সোমবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় সব কাঁচামালের দোকানে রয়েছে পর্যাপ্ত শীতকালীন সবজির সরবরাহ। একারণে এক সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ফুলকপি ১৫ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে। ৩০ টাকার বাঁধাকপি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকায়, ৬০ টাকা কেজির সিম কেজিতে ২০ টাকা কমে বিক্রি ৪০ টাকা কেজি দরে, ৪০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ২০ টাকায়, ২২০ টাকা কেজির গাঁজর বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, ৮০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে, ১৩০ টাকার টমেটো ১০ টাকা কেজিতে কমে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।

বাজার করতে আসা নজরুল ইসলাম নামে একজন ক্রেতা জানান, প্রথম দিকে হিলি বাজারে সবজির দাম অনেক বেশি ছিলো, এখন তা কমে আসছে। দাম কমাতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে।

রফিক নামের এক রিক্সাচালক জানান, আমরা সারাদিনে দুইশ’ টাকা উপার্জন করি। বাজারে সবকিছু দাম বেশি হওয়ার কারণে সংসার চালাতে অনেক কষ্ট হয়। এখন সবজির দাম কমায় আমরা অনেকটা ভালো আছি।

হিলি বাজারের কাঁচামাল ব্যবসায়ী কামরুল ইসলাম মিঠু বলেন, ‘দেশের বিভিন্ন স্থানের শীতকালীন সবজি পুরোদমে উঠতে শুরু করেছে। তাই বাজারে সব ধরনের সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির দাম কমেছে। দাম কমার কারনে বেচা-কেনাও ভালো হচ্ছে। আশা করছি আর কিছুদিন গেলে বাজারে সবজির দাম আরো কমে আসবে।’

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী