বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদে ভূমিকা সন্দেহে মা-মেয়েকে হত্যা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের দেশিপাড়া এলাকায় মা-মেয়েকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার সালদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদে ভূমিকা রয়েছে সন্দেহে এবং আর্থিক লেনদেনের বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

আজ শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান জিএমপির উপ-কমিশনার জাকির হাসান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং স্বজনদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত জাহিদুল ইসলাম খান ও মহিউদ্দিন ওরফে বাবুকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে উপ- কমিশনার বলেন, ইন্সুরেন্স কোম্পানির আর্থিক লেনদেন নিয়ে জাহিদের সঙ্গে ফেরদৌসীর বিরোধ ছিল। এ ছাড়া সম্প্রতি বাবুর সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। এ জন্য বাবু ইন্সুরেন্স কর্মী ফেরদৌসীকে দায়ী করেন। এসব কারণে বাবু ও জাহিদ ফেরদৌসীকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, ঘটনার দিন ইন্সুরেন্সের কথা বলে মোবাইল ফোনে ফেরদৌসীকে দেশিপাড়ায় ডেকে নেন জাহিদ। ফেরদৌসী ও তার মেয়ে হারিনাল থেকে অটোরিকশা করে সেখানে যান। যাওয়ার পর তারা ফেরদৌসীকে গলা কেটে হত্যা করেন। এ সময় তার মেয়ে তাসমিয়া চিৎকার করলে ঘাতকরা তাকেও গলা কেটে হত্যা করে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে ফেরদৌসীর ব্যবহৃত ব্যাগ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক