বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। ডিসেম্বরের শুরুতে এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ভারতের ওডিশা উপকূলের দিকে যেতে পারে এটি। খুলনা-সাতক্ষীরা অঞ্চলে পড়তে পারে এ ঘূর্ণিঝড়ের প্রভাব।

এদিকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় শীতের দাপট আরও বেড়েছে। আজ শনিবার ভোর থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে যায়। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী দু-এক দিনের মধ্যে তাপমাত্রার এ চিত্র বদলে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চার দিন ধরে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলেও আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে। নিম্নচাপটি ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে রূপ নিতে পারে। নামটি সৌদি আরবের আবহাওয়াবিদদের দেওয়া।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আবহাওয়ার বিভিন্ন গাণিতিক মডেল ব্যবহার করে তারা ধারণা করছেন লঘুচাপটি সৃষ্টি হওয়ার পর তা দ্রুত ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা শতভাগ নিশ্চিত হতে আরও এক থেকে দুই দিন লাগবে। এখন পর্যন্ত পাওয়া পূর্বাভাস অনুযায়ী তা ভারতের ওডিশা উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি।

এদিকে শীত বাড়তে থাকায় দেশের বেশির ভাগ এলাকায় ভোরে শিশির আর রাতে কুয়াশা বাড়তে শুরু করেছে। বিশেষ করে নদীতীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি দেখা যাচ্ছে। রাজধানীসহ বড় শহরগুলোর তাপমাত্রা কমতে শুরু করায় নগরবাসী শীতবস্ত্র গায়ে জড়িয়ে বাইরে বের হতে শুরু করেছেন। বর্তমানে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে শীতের দাপট বেশি রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রংপুর ও রাজশাহী বিভাগের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। চুয়াডাঙ্গা ও যশোরের তাপমাত্রাও একই রকমের আছে। রাজধানীর তাপমাত্রা আজ দেড় ডিগ্রি সেলসিয়াস কমে ১৬ দশমিক ৫ ডিগ্রিতে দাঁড়িয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল