বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব‍্যাক্তির লাশ উদ্ধার

news-image

আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অজ্ঞাতনামা (৩৬) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর বাজারের পশ্চিম পাশে ধানের জমি সংলগ্ন বিদ‍্যুতের খুটিতে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে। এসময় তার কাছ থেকে কিছু টাকা খুচরা পয়সা পাওয়া যায়।

লক্ষীপুর গ্রামের ইউপি সদস্য মো. রুহুল আমিনসহ স্হানীয়রা ও পুলিশ জানায়,দেখে মনে হচ্ছে লোকটি শারীরিক প্রতিবন্ধী ও ভিক্ষুক । তার পরনে থাকা শার্টের ও লুঙ্গির মধ্যে থেকে ভাংতি কিছু টাকা পয়সা পাওয়া যায়। এতে মনে হচ্ছে লোকটি ভিক্ষা করত । খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। লাশের পরনে শার্ট ও লুঙ্গি ছিল। দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে নাসিরনগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা