,

খিলক্ষেতে শহিদুল হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী খিলক্ষেত এলাকায় শহিদুল ইসলাম নামে একজনকে হত্যার অভিযোগে করা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- এস এম হিরন খান, আমির হোসেন ও জাকির হোসেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ইমরোজ ক্ষণিকা এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও একবছরের কারাভোগ করতে হবে।

এদিন রায় ঘোষণার এস এম হিরন খান, আমির হোসেন ও জাকির হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১০ সালের ৩ জুন রাজধানীর খিলক্ষেত এলাকায় পূর্বপরিকল্পিতভাবে শহিদুল ইসলামকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের