,

নাসিরনগরে সাপ আতংকের বিষয়ে সাংবাদিকদের সাথে ইউএনও‘র প্রেস বিফ্রিং

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাপ আতংকের বিষয় নিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন এক প্রেস বিফ্রিং করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস বিফ্রিং করেন। প্রেস বিফ্রিংয়ে নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন বলেন উপজেলা সদরের দত্তবাড়ি এলাকায় সাপের আতংকের বিষয়ে বলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।

ফলে মানুষের মধ্যে আতংক বেড়ে যায়। তাই ২১ নভেম্বর থেকে উইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম এন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শাহজাহানের নেতৃত্বে একটি টিম উপজেলা সদরের দত্তবাড়ি এলাকায় চারদিন ব্যাপী সাপ উদ্ধারে কাজ করেন। বাড়ির আশেপাশের বিভিন্ন স্থানে সরজমিনে খোজ করেও সাপের কোন অস্তিত পায়নি। তবে দত্তবাড়ির ইটের স্তপ থেকে ২৬টি নষ্ট ডিমের খোলাসা উদ্ধার করেছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই,পুরোদমনে ধান কাটা চলছে,এখানে কাজের কোন স্থবিরতা নেই। তাই এলাকাবাসীকে সাপ নিয়ে আংতকিত না হওয়ার আহবান জানান তিনি।

উইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম এন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শাহজাহান জানান, ২১ নভেম্বর থেকে ঘটনাস্থলের ৫‘শ মিটার জায়গা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে সাপের কোন সন্ধ্যান পায়নি। ২৬টি নষ্ট ডিমের খোলাসা উদ্ধার করা হয়েছে। এতে জনমতে আতংকিত হওয়ার কিছু নেই।

প্রেস বিফ্রিংয়ের পূর্বে উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ,উইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম এন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শাহজাহান,এসআরসিসি‘র প্রতিনিধি তৌফিক হাসান হিমু, পতীক দত্ত বক্তব্য রাখেন। এসময় জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড