,

বঙ্গবন্ধুকে কটূক্তি করা সেই মেয়রকে আ.লীগ থেকে অব্যাহতি

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি করে বিতর্কিত অডিও ফাঁসের পর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে মেয়র আব্বাসের বিষয়ে এ ধরনের সিদ্ধান্ত আসে। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।

ইয়াসিন আলী বলেন, সভায় আব্বাস আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন দলীয় সদস্য পদ থেকে স্থায়ীভাবে তাকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত চিঠি আব্বাস আলীকে দেওয়া হবে।

ইয়াসিন আলী আরও বলেন, ‘এই চিঠির জবাব দেওয়ার জন্য আব্বাস আলীকে তিন দিন সময় দেওয়া হয়েছে। এই জবাব সন্তোষজনক না হলে জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রে বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে। আমরা শুধু অব্যাহতি দিতে পারি এবং কারণ দর্শানোর নোটিশ দিতে পারি। কেন্দ্র এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

এদিকে রাজশাহী নগরে আব্বাস আলীকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা ফোরাম এই কর্মসূচি পালন করে। এর আগে বিকেল সাড়ে চারটার দিকে নগরের গণকপাড়া থেকে বিক্ষোভ মিছিল শেষে সাহেববাজার এলাকায় সমাবেশ করেন তারা। এরপরই পোড়ানো হয় আব্বাস আলীর কুশপুত্তলিকা।

সমাবেশে সাবেক ছাত্রলীগ সভাপতি শফিকুজ্জামান বলেন, আজ থেকে রাজশাহী মহানগর এলাকায় মেয়র আব্বাস আলীকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। শুধু অবাঞ্ছিত নয়, তাকে যেখানে পাওয়া যাবে, গণধোলাই দেওয়া হবে। তিনি জেলা আওয়ামী লীগকে আব্বাস আলী বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের