,

মেঝেতে ফেলে সহকারী প্রকৌশলীর বুকে চেপে বসলেন প্রকৌশলী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. রনিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ। কথা না শোনায় নির্বাহী প্রকৌশলী মো. রনির গলা ধাক্কা দিয়ে চেয়ারসহ ফ্লোরে ফেলে দেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে গতকাল বুধবার সন্ধ্যায় নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার বিকেলে মো. রনি নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদের কক্ষে প্রবেশ করে চেয়ারে বসে। এ সময় দুইজন তর্ক করে। একপর্যায়ে আব্দুল আহাদ চেয়ার থেকে উঠে গিয়ে রনিকে গলা ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে বুকের ওপর চেপে বসে এবং গালাগাল করতে থাকে। পরে পাশে থাকা একজন নির্বাহী প্রকৌশলীকে নিবৃত্ত করে।

গতকাল বুধবার বিকেলে মো. রনি পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী আহাদ আলী বলেন, ‘রনি দীর্ঘদিন ধরে আমার কোনো কথা শুনতো না। আর এ ঘটনা আমি রাগের মাথায় করে ফেলেছি। আমার ঠিক হয়নি।’

https://www.facebook.com/watch/?ref=external&v=606805427134118

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের