বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িলে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়েছে কুড়িল থেকে বাড্ডা অভিমুখী (প্রগতি সরণি) রাস্তা।

বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টার পর আন্দোলনকারীরা কুড়িল বিশ্বরোডের রাস্তা অবরোধ করলে এই যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, কুড়িল থেকে রামপুরাগামী বিভিন্ন ধরনের যানবাহন ধীরগতিতে চলছে। এ পথে চলাচলকারী মাহফুজুল আলম নামে এক বাইকচালক বলেন, সকাল থেকেই এ সড়কে যানজট। কিছুক্ষণ একটু চলার পর আবারও দাঁড়িয়ে থাকতে হয়।

কুড়িলে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রগতি সরণিতে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ বলেন, বকেয়া বেতনের জন্য পোশাকশ্রমিকরা সকাল থেকেই কুড়িল রাস্তার মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন। এ কারণেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

তিনি বলেন, এই মুহূর্তে তারা চলে গেছেন। আশা করছি কিছুক্ষণের মধ্যে রাস্তার যানজট কমে যাবে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল