,

মফস্বল-গ্রামে প্রেক্ষাগৃহ খুলছেন সালমান খান

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান। শুধু নায়ক বা সুপারস্টার নন, প্রযোজক, সমাজসেবক। এসবের সঙ্গে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন পরিচয়। প্রেক্ষাগৃহ খুলতে যাচ্ছেন বলিউডের ভাইজান। প্রেক্ষাগৃহের নাম ‘সালমান টকিজ’।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সালমান খান জানিয়েছেন, ‘খুব শীঘ্রই অনুরাগীদের জন্য খুলে যাবে প্রেক্ষাগৃহের দরজা। অতিমারির জন্য কাজে বাধা পড়েছিল।

কাজ এখনও চলছে। আমরা অনেক কিছুই পরিকল্পনা করে ফেলেছিলাম কিন্তু মহামারির জন্য কাজ থামিয়ে দিতে হয়। ধীরে ধীরে ছন্দে ফিরছি আমরা। সামনেই কোনো একটা সময়ে প্রেক্ষাগৃহ খুলবে।’

তবে মজার বিষয় হলো, সালমানের এসব প্রেক্ষাগৃহ শহরের বুকে নয়, প্রেক্ষাগৃহ হচ্ছে মফস্বল এবং গ্রামে। যেখানে মানুষ সহজে বিনোদন পান না, সেসব জায়গায় চলচ্চিত্রকে নিয়ে যেতে চান তিনি।

পরিকল্পনাকে আরও মজবুত করতে নানা প্রযোজক, ডিস্ট্রিবিউটর এবং সিনেমা প্রদর্শনকারীদের সঙ্গেও দেখা করেছেন সালমান। মহারাষ্ট্র থেকে শুরু করে আরও অন্যান্য রাজ্যে প্রেক্ষাগৃহ খুলতে চান তিনি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের