বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলের নতুন ভবনের পাশে মিললো যুবকের মরদেহ

news-image

ঢামেক প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নতুন ভবনের পাশে ময়লার স্তূপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই যুবকের নাম মো. মনির হোসেন রাসেল (৩০)। তিনি গাজীপুরে থাকতেন।

যুবকের দুলাভাই ইয়াকুব আলী জানান, এক মাস আগে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৫০২ ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন মনির। তবে তিনি কী রোগে আক্রান্ত ছিলেন তা বলতে পারেননি।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক আলম বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে নতুন ভবনের রান্না ঘরের পশ্চিম পাশের ময়লার স্তূপ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মরদেহ।

হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ আহমেদ জানান, সকালের দিকে পরিচ্ছন্নকর্মীরা মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ এসে তা উদ্ধার করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবন থেকে পড়ে মারা গেছেন ওই যুবক। ময়নাতদন্তের প্রতিবেদনের পেলে বিস্তারিত জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল