বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইজারের টিকা ১২-১৫ বছর বয়সীদের শরীরে ‘শতভাগ কার্যকর’

news-image

অনলাইন ডেস্ক : ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা ১২ থেকে ১৫ বছর বয়সীদের দ্বিতীয় ডোজ দেওয়ার চার মাস পর্যন্ত ১০০ ভাগ কার্যকারিতা দেখিয়েছে বলে কোম্পানিটি দাবি করেছে।

ট্রায়ালের পর্যবেক্ষণ রিপোর্টের বরাত দিয়ে ফাইজার এমন দাবি করেছে বলে সোমবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ১২ থেকে ১৫ বছর বয়সী ২ হাজার ২২৮ জনের ওপর টিকা প্রয়োগ করে পর্যবেক্ষণ চালানো হয়েছে।

এতে দেখা যায়, দ্বিতীয় ডোজের পরে অন্তত ছয় মাস ফলোআপ করা হলেও, তাদের মধ্যে কারও ক্ষেত্রে তেমন কোনো সমস্যা দেখা যায়নি।

ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা এক বিবৃতিতে বলেন, ‘এই ফলাফল কিশোর-কিশোরীদের ক্ষেত্রে আমাদের টিকা ব্যবহারে আস্থা আরও বাড়িয়ে দেবে।’

তিনি বলেন, ‘আমরা শিগগির এফডিএ এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে এই ফলাফলের তথ্য ভাগ করে নিতে আগ্রহী।’

পর্যবেক্ষণে দেখা যায়, ২ হাজার ২৮ জনের মধ্যে আগে থেকে আক্রান্ত হয়নি এমন ৩০ জনের করোনা শনাক্ত হয়। তবে ওই ৩০ জনই প্লাসেবো (ডামি ওষুধ/টিকা) গ্রহণকারী দলের ছিল। অর্থাৎ ফাইজার টিকা গ্রহণকারীদের শতভাগের ক্ষেত্রে কার্যকারিতা দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল