,

বাবার কাছে থাকতে চায় সেই তিন বোন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে খালার বাসা থেকে ‘নিখোঁজ’ তিন বোন বাবার কাছে থাকতে চায়। অবহেলা ও অনাদরের কারণে তারা খালার বাসায় আর যেতে চায় না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার গতকাল এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে পড়ে তিন বোন। সেদিনই আদাবর থানায় ডিজি করেন তাদের এক খালা। গণমাধ্যমকে তিনি বলেন, তিন বোন টিকটকে আসক্ত ছিল। তারা কারও প্ররোচনায় বাসা থেকে বের হয়ে গেছে।

গতকাল শনিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিপ্লব কুমার সরকার জানান, তিন বোনের বাবা স্কুলশিক্ষক ছিলেন। বর্তমানে তিনি অসুস্থ। ২০১২ সালে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তিন বোন মায়ের সঙ্গে থাকত। মায়ের মৃত্যুর পর থাকত দুই খালার সঙ্গে। কিন্তু বাবার সঙ্গে যোগাযোগ করতে পারত না। এর মধ্যে বাবার অসুস্থতার খবর পেয়ে তিন বোন একসঙ্গে খালার বাসা থেকে বেরিয়ে যশোরে বাবার কাছে চলে যায়। পরে যশোর থেকে তাদের উদ্ধার করা হয়।

তিন বোনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুই বোন থাকত খিলগাঁওয়ের এক খালার বাসায়। আরেকজন থাকত আদাবরে আরেক খালার বাসায়। গত বৃহস্পতিবার সকালে তারা গাবতলী থেকে বাসে করে যশোর যায়।

বিপ্লব কুমার সরকার জানান, রবিবার (আজ) দুই বোনের এসএসসি পরীক্ষা আছে। তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়। আদালতে তিন বোন নিজেদের বক্তব্য তুলে ধরবে। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের