১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. সেলিম (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহাকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

র‍্যাব জানায়, শুক্রবার র‍্যাব-১৫ এর একটি দল মো. সেলিমের বসতঘরে অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি করে আলমারির ভিতর থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকা এবং দুই লক্ষ টাকার স্বাক্ষরিত একটি চেকসহ চেকবই উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সেলিম স্বীকার করেছে, দীর্ঘদিন যাবত তিনি মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী