,

বিয়ে হয়ে যাওয়ায় কোনো ছাত্রী অংশ নেয়নি দাখিল পরীক্ষায়

news-image

নাটোর প্রতিনিধি : মাদ্রাসা থেকে ১৫ ছাত্রীর বাড়ি গিয়ে পরীক্ষার প্রবেশপত্র দিয়ে আসা হয়েছিল। তবু চলতি বছর দাখিল পরীক্ষায় অংশ নেয়নি নাটোরের বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার কোনো শিক্ষার্থী। জানা গেছে, করোনার কারণে দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ থাকায় ১৫ পরীক্ষার্থীর সবার বিয়ে হয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাগাতিপাড়া উপজেলার পাঁচটি মাদ্রাসার ৯৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। এ ৯৮ জন শিক্ষার্থীর জন্য পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসায় কেন্দ্র করা হয়।

কেন্দ্র সচিব ইব্রাহিম হোসাইন জানান, গত ১৪ নভেম্বর শুরু হয়ে এ পর্যন্ত প্রতি গ্রুপে দুটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষায় ৮৩ জন উপস্থিত হলেও বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার একজন শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নেয়নি।

ইব্রাহিম হোসাইন বলেন, বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার ১৫ শিক্ষার্থীই মানবিক গ্রুপের। এ গ্রুপের আল কোরআন এবং হাদিস শরীফ দুটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই মাদ্রাসার কোনো শিক্ষার্থী অংশ না নেওয়ায় বিষয়টি মাদ্রাসার সুপারকে জানানো হয়েছে।

বাগাতিপাড়া মহিলা মাদ্রাসা সুপার আবদুর রউফ জানান, মাদ্রাসা থেকে ১৫ শিক্ষার্থীর বাড়ি গিয়ে প্রবেশপত্র দিয়ে আসা হয়েছে। করোনার সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ওই সব ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ায় তারা পরীক্ষায় অংশ নেয়নি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের