বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের সহায়তা সামগ্রী নিয়ে ভাসানচরে দুই জাহাজ

news-image

জেলা প্রতিনিধি : জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’র সহায়তা সামগ্রী নিয়ে নৌবাহিনীর দুটি জাহাজ নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে জাহাজ দুটি ভাসানচর পৌঁছায়। এরমধ্যে ‘বানৌজা টুনা’ দুপুর ১২টায় এবং ‘বানৌজা তিমি’ পৌঁছায় ১টার দিকে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসাইন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাহাজ দুটিতে ১৩৭ দশমিক ২৮ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের সামগ্রী ছিল। ভাসানচরে আনার পর সামগ্রীগুলো বিডিআরসিএসের তত্ত্বাবধানে ওয়্যারহাউজে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ইউএনএইচসিআরের দেওয়া ১১ ধরণের সামগ্রীর মধ্যে রয়েছে- স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, সাবান ও জুট ব্যাগ।

এর আগে, গত ৯ অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হতে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সমঝোতার পর এবারের সহায়তা সামগ্রী পৌঁছানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলো ইউএনএইচসিআর।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল