,

সরাইলে সংঘর্ষে আহত ৩০, মহাসড়ক বন্ধ

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুট্রাপাড়া গ্রামে এ  ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়ক আধা ঘন্টা বন্ধ থাকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,  শুক্রবার বাদ আছর কুট্টপাড়া খেলার মাঠে ক্রিকেট খেলা চলাকালে স্থানীয় বাঘবাড়ি এলাকার আবদুল হামিদ ও গাইননহাটি এলাকার শামছুদ্দিনের মধ্যে বাক্বিতন্ডা হয়। এরই জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের উপর রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক ঘন্টা ধরে উভয় পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানাা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে