,

টিকটকার আসিফের প্ররোচনায় ঘর ছেড়েছে কিশোরী!

news-image

নিজস্ব প্রতিবেদক : টিকটক অ্যাপ ব্যবহারকারীদের নিয়ে আলোচনা ও সমালোচনার শেষ নেই। তাদের কিছু ভয়াবহ কার্যক্রম ইতিপূর্বে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে পাচার ও অপহরণের মতো ঘটনাও রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসা থেকে হঠাৎই উধাও হয়েছে ধানমন্ডি আলিফ আইডিয়াল পাবলিক স্কুলের ছাত্রী ইয়ানুর আক্তার। টিকটকের নেশায় গত ৯ নভেম্বর আরেক টিকটকার ‘অভিমানী আসিফের’ প্ররোচনায় ইয়ানুর বাড়ি ছেড়ে চলে গেছে এমনটাই অভিযোগ পরিবারের।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘এই ঘটনায় মেয়েটির বাবা একটি অভিযোগ করেছেন। সেটি তদন্ত করা হচ্ছে।’

হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘প্রাথমিকভাবে তদন্তে মনে হচ্ছে ওই ছেলেটির সঙ্গে তার মেয়ের একটা সম্পর্ক ছিল। তবে মেয়েটির পরিবার ওই ছেলের বিস্তারিত কিছুই জানাতে পারেনি। আমরা সব কিছু বিবেচনায় রেখে তদন্ত করছি।’

ইয়ানুরের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অভিমানী আসিফ নামে ওই যুবক সংঘবদ্ধ নারী পাচার চক্রের সদস্য। ইয়ানুর ওই নারী পাচার চক্রের শিকার বলেও আশঙ্কা করছেন তারা।

পরিবারটি জানায়, সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, স্বাভাবিকভাবেই বাসা থেকে বেরিয়ে যাচ্ছে তাদের মেয়ে ৭ম শ্রেণি পড়ুয়া মেয়ে ইয়ানুর আক্তার।

মোবাইল ফোনে আসক্তি ছিল ইয়ানুরের। সম্প্রতি টিকটকে ইয়ানুরের সঙ্গে পরিচয় হয় অভিমানী আসিফের। এর প্রায় এক মাসের মধ্যে বাসা ছেড়ে চলে যায় সে। পরিবারের অভিযোগ, অভিমানী আসিফের প্ররোচনাতেই চলে গেছে ১৪ বছরের ইয়ানুর।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড