,

পাকিস্তানের স্বপ্ন ভেঙে যা বললেন অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ওয়েড

news-image

স্পোর্টস ডেস্ক : ১৩, ৪, ১, ২, ২২-বাংলাদেশ সফরে পাঁচটি টি-টোয়েন্টিতে এই ছিল ম্যাথু ওয়েডের রান। এমন একটি সফর শেষে তলানিতে চলে যাওয়া আত্মবিশ্বাস নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান।

আর সেই ওয়েডের ব্যাটেই চূরমার পাকিস্তানের ফাইনালে ওঠার স্বপ্ন। ১৭ বলে অপরাজিত ৪১ রান করে দলকে জেতালেন পাকিস্তানের বিপক্ষে।

ওয়েড যখন ক্রিজে আসেন, অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ৯৬। জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ৪৬ বলে ৮২ রান। সেই সময়ে ওয়েডের কাছে লক্ষ্য পেরোনোটা অসম্ভবই মনে হয়েছিল। কিন্তু হাসা আলির পর শাহিন শাহ আফ্রিদিকে তুলোধোনা করে এক ওভার বাকি থাকলেই জয়ের বন্দরে পৌঁছে দেন এই অসি উইকেটকিপার ব্যাটার।

স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে ওয়েডের হাতে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়েড বলেছেন, ‘আমি যখন উইকেটে গেলাম, মার্কাস তাদের বোলারদের ওপর ছড়ি ঘোরাতে পারবে বলে আত্মবিশ্বাসী ছিল। আমি অবশ্য অতটা নিশ্চিত ছিলাম না। দলের প্রয়োজনে আমি অবদান রাখতে পারায় খুব খুশি।’

ওয়েডকে নিয়ে ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘ম্যাথু ওয়েড যেভাবে স্নায়ু ধরে রেখেছে সেটা অসাধারণ।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের