,

মিমের হবু স্বামী কে এই সনি পোদ্দার?

news-image

বিনোদন প্রতিবেদক : আজ বিদ্যা সিনহা মিমের জন্মদিন। এ উপলক্ষে আলাপকালে সকালেই জানিয়েছিলেন রাতে সারপ্রাইজ দেবেন। জীবনের বিশেষ ঘটনার বিষয়ে জানাবেন।

অবশেষে জানালেন। বিয়ে করতে যাচ্ছেন এই লাক্স তারকা। পাত্রের নাম সনি পোদ্দার।

এরইমধ্যে হয়ে গেছে বাগদান। আজ বুধবার (১০ নভেম্বর) ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বাগদান অনুষ্ঠিত হলো।

মিম জানান, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বর-কনের দুই পরিবারের সদস্যরা।

মিম জানান, তার হবু স্বামী সনি পোদ্দার কুমিল্লার ছেলে। ঢাকা সিটি ব্যাংকের কর্মকর্তা তিনি।

সনির সঙ্গে পরিচয় ৬ বছর আগে। মিমের বান্ধবী অর্নির মাধ্যমে সনির সঙ্গে পরিচয়৷ তারপর বন্ধুত্ব। সেখান থেকে প্রেম। এরপর নিজের পছন্দের ছেলেকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। বাবা-মা রাজি হওয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

আজ মিমের বাগদান অনুষ্ঠানে উপস্থিত আছেন নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমাও।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের