বাংলাদেশকে ২০ লাখ করোনার টিকা উপহার দিচ্ছে ফ্রান্স

news-image

বাংলাদেশকে ২০ লাখ করোনার টিকা উপহার দিচ্ছে ফ্রান্স
কূটনৈতিক প্রতিবেদকঢাকা : প্যারিস সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার সময় গতকাল মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও প্রধানমন্ত্রী জঁ কস্তেক্স এ টিকা উপহার দেওয়ার ঘোষণা দেন। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানান।

গতকাল সকালে লন্ডন থেকে প্যারিসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিস সফরের প্রথম দিনেই ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে এমানুয়েল মাখোঁর সঙ্গে মধ্যাহ্ন ভোজসভায় যোগ দেন। এরপর দুই শীর্ষ নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ ঘোষণা দেওয়া হয়।

যৌথ ঘোষণায় বলা হয়, দুই দেশ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। এ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে নিয়মিত আলোচনা ও প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী এক পক্ষের চাহিদা অনুযায়ী অন্য পক্ষ তা সরবরাহ ও সহযোগিতা করবে। দুই দেশ তাদের এই সম্পর্কের একটি কৌশলগত দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে সহযোগিতার সব বিষয়ে নিয়মিতভাবে রাজনৈতিক আলোচনা আয়োজনের ওপর জোর দিয়েছে। দুই পক্ষ রাজনীতি, কূটনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ও ফ্রান্স সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতায় জোর দিয়েছে।

এদিকে সৌদি আরব ও পোল্যান্ড থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ ডোজ করোনা টিকা পাচ্ছে বাংলাদেশ। এসব টিকা বাংলাদেশ বিনা মূল্যে পাবে।

বিজ্ঞাপন

গতকাল রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, সৌদি আরবের বাদশাহ সালমান তাঁর ত্রাণ তহবিল থেকে ১৫ লাখ টিকা বাংলাদেশকে দিচ্ছেন। অন্যদিকে পোল্যান্ড বাংলাদেশকে প্রায় ৩৩ লাখ ডোজ করোনার টিকা বিনা মূল্যে দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে পোল্যান্ড এ টিকা বাংলাদেশকে দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী