,

কবে যে সেই বিশেষ মানুষকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব

news-image

এটা কি বিশেষ মানুষের জন্য?

(হাসি) সন্ধ্যাটা তেমনই হতে পারে।

বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম

এই বিশেষ মানুষকে প্রকাশ্যে আনবেন কবে?

কবে যে সেই বিশেষ মানুষকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব, তার কোনো পরিকল্পনা এখনো করিনি। আজ সন্ধ্যায়ও হতে পরে। আমি তো মাঝেমধ্যে ফেসবুকে ছবি দিই, কিন্তু সবাই বুঝতে পারে না।

কত বছর ধরে মানুষটা বিশেষ?

ইশ্‌, এত কিছু কেন জানাতে হবে এখন (হাসি)!

বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম

ভক্তরা জানতে চায়।

এবার এই পর্যন্ত, এর বেশি আর কিছু আপাতত জানাতে চাই না।

বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম

বিশেষ মানুষটাকে নিয়েই কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা?

অ্যামমমমম, এর বেশি এখন আর কিচ্ছু বলতে চাই না। আমার ব্যক্তিগত বিষয়টা ব্যক্তিগত রাখতে চাই।

জীবনের আরেকটা বছরে পদার্পণ করলেন, জীবন নিয়ে পরিকল্পনা কী শুনি তো?

সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন, তাতেই আমি হ্যাপি। চাইব, একইভাবে যেন জীবনের আগামী দিনগুলো পার করতে পারি। আমার কিছু স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে চাই। ভালো কিছু কাজ যেন দর্শকদের উপহার দিতে পারি। করোনার কারণে প্রায় দুই বছর তো জীবন থেকে নেই হয়ে গেছে। সামনের দিনে কাজের মাধ্যমে পূরণ করতে পারি।

বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম
মিমের ফেসবুক পেজ থেকে

চলচ্চিত্রের খবর বলুন?

মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ ও ‘দামাল’। শুটিং বাকি আছে ‘ইত্তেফাক’ ও ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের। কথা হচ্ছে আরও কয়েকটি চলচ্চিত্রের।

১৬ বছরের পেশাগত জীবনে অনেকের সঙ্গেই কাজ করেছেন। কার সঙ্গে জড়িয়ে গুঞ্জন হয়েছে বেশি?

অনেক আগে যখন নাটকে অভিনয় করতাম, তখন সজল ভাইয়াকে নিয়ে বেশি গসিপ হতো। এমনও শুনতে হতো, সজলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। যখন তাহসান ভাইয়ের সঙ্গে কাজ শুরু করলাম, তখনো শুনেছি, আমরা প্রেম করছি। বাপ্পীর সঙ্গে পরপর তিনটা সিনেমা যখন হয়েছে, আমাকে তো তার সঙ্গে বিয়ে দিয়ে হানিমুনেও পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি যার সঙ্গে কাজ করেছি, তাকে ঘিরেই গসিপ হয়েছে।

বিদ্যা সিনহা মীম

বিদ্যা সিনহা মীম
ছবি: প্রথম আলো

এসব গুঞ্জন কীভাবে দেখেন?

আমি এসব পাত্তা দিই না। সব সময় বিশ্বাস করি, সময়ই সবকিছু বলে দেয়। সময় হলেই সবাই সবকিছু দেখতে পারবে। অকারণে বাক্য ব্যয় করে কীই–বা লাভ।

বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম
মিমের ফেসবুক পেজ থেকে

বলিউডের ছবি ‘খুফিয়া’ ছেড়ে দিয়েছেন। এই চলচ্চিত্রে এখন অভিনয় করছেন আপনারই আরেক সহকর্মী।

প্রত্যেকটা মানুষের চিন্তাধারা ভিন্ন। আমি তো আর ও নই, আর ও তো আর আমি নয়। ও যেভাবে চিন্তা ভাবনা করেছে, সেটা হয়তো তার ভালো মনে হয়েছে, তাই করেছে। এভাবে কাউকে বিচার করার কিছু নেই।

বিদ্যা সিনহা মিম

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট