,

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

news-image

অনলাইন ডেস্ক : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় বিকাশ হালদার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত বিকাশ হালদার বাগেরহাট সদরের কারাখালী এলাকার মনোরঞ্জন হালদারের ছেলে। মঙ্গলবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাঁঠালতলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কাটাখালীগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী বিকাশকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাহমুদুল হাসান বলেন, মাথায় আঘাত লাগার কারণে বিকাশের মৃত্যু হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, দ্রুত গতির একটি ট্রাক ওই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি শনাক্তে কাজ করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান