বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিল গেটসকে বিয়ের প্রস্তাব, বিতর্কে কুয়েতের গায়িকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ধনকুবের বিল গেটসকে বিয়ের প্রস্তাব দিয়ে বিতর্ক উসকে দিয়েছেন উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশ কুয়েতের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী শামস।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে গত রোববার প্রকাশিত এক খবরে বলা হয়, এক টুইটে শামস মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতার ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি (বিল গেটস) ডিজিটাল যুগের ‘নক্ষত্র’।

বিল গেটস সম্পর্কে টুইটারে কুয়েতের গায়িকা শামস বলেন, ‘লোকটি দেখতে স্মার্ট। বর্তমান ডিজিটাল যুগের নক্ষত্র তিনি। ভবিষ্যতে কি ঘটবে, সে বিষয়ে আমি তার দূরদৃষ্টিতা ও জ্ঞানকে পছন্দ করি।’

এর পরই তিনি টুইটে লিখেন, ‘আমি তাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছি। আপনি কি মনে করেন, তিনি এ প্রস্তাব মেনে নেবেন?’

তবে কুয়েতের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, তার টুইটটিকে ‘ভুল ব্যাখা’ দেয়া হয়েছে বলে দাবি করেছেন গায়িকা শামস। তিনি বলছেন, এ প্রস্তাবের বিষয়ে তিনি ‘সিরিয়াস’ নন। শামস এ টুইটটিকে একটি ‘শ্লেষ’ বলে বর্ণনা করেছেন।

 

সম্প্রতি বিল গেটস এক সাক্ষাৎকারে বিভিন্ন দেশের সরকারকে ভবিষ্যতের মহামারি মোকাবেলা করার জন্য গবেষণা ও উন্নয়নে শত শত কোটি ডলার বিনিয়েগের আহ্বান জানান। এর পরই বিতর্কীত এ টুইট করেন শামস।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল